ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট ও ‘হেবা আইন’ নিয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ এবং ‘হেবা আইন’ নিয়ে আপত্তি জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরের টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক লোকমান হাকীম। সমাবেশ পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের আশরাফী।

সমাবেশে অধ্যাপক লোকমান হাকীম বলেন, দেশে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার মধ্যে সরকারকে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ‘হেবা আইন’ নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের মতামত ও ধর্মীয় মূল্যবোধকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সংকট মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাসির উদ্দীন নাইস, সৈয়দ নাসির আহমদ কাউসার, মাওলানা আবু জাফর, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, হাফেজ মাওলানা রেজাউল করিম, মুহাম্মাদ সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জ্বালানি সংকট ও ‘হেবা আইন’ নিয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬