সিএনএম প্রতিনিধিঃ
পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড।
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে এ কথ জানান মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সেখানে প্রতিনিধিরা তাদের দাবি-দাওয়া লিখিত আকারে দেবেন। মজুরি কাঠামো ডিসেম্বরেই কার্যকর হবে, জানুয়ারিতে নতুন বেতন নিয়ে শ্রমিক-মালিক দুইপক্ষই একমত।
উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, পূর্ববর্তী সময়ের মতো কালক্ষেপণ করা হবে না; দ্রুততম সময়ে ন্যুনতম মজুরির সুপারিশ করা হবে।
মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরে বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ নিয়ে দ্বিধা নেই।
Reporter Name 





















