ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ পিস্তলে নিজের প্রাণ নিলেন এসআই

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে গুলিবিদ্ধ হন তিনি। নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও তার এমন সিদ্ধান্তের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজের প্রাণ নিয়েছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নিজ পিস্তলে নিজের প্রাণ নিলেন এসআই

আপডেট সময় ০১:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬