সিএনএম প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কে একই সঙ্গে পাঁচটি গাড়ির সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে এখনো এ সম্পর্কে জানা যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে। তার বাড়ি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৭টার দিকে পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস এবং খুলনা থেকে ঢাকা গামী দোলা পরিবহন, গোপালগঞ্জ থেকে ব্যাসপুরগামী একটি লোকাল বাস এবং ঢাকা থেকে মোংলাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি লোকাল ভ্যান জড়িয়ে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় শহিদুল ঘটনাস্থলেই নিহত হন।
Reporter Name 
























