ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ নভেম্বরের মধ্যে রাকসুর প্রস্তুতি না নিলে হার্ডলাইনে যাব

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও সিট বাণিজ্যসহ অতীতে বিদ্যমান নানা অনিয়ম ফিরে আসবে’।

রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আম্মার বলেন, শুধু রাকসু নয়, সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনও আবারও অচল হয়ে পড়ার পথে। জাকসুর নির্বাচন কমিশন কার্যালয়ের চিত্রই এর একটি উদাহরণ। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা দেখতে চাই না।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে রাকসুর প্রস্তুতি নেওয়া না হলে আমরা দ্রুতই হার্ডলাইনে যাব। আমার নিজস্ব কোনো ব্যানার কিংবা রাজনৈতিক সংগঠন নেই। তাই আমরা যে নয় দফা দাবি নিয়ে কাজ করেছিলাম, সেই ধারাবাহিকতায় আমি আবারও ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে ফিরে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১০ নভেম্বরের মধ্যে রাকসুর প্রস্তুতি না নিলে হার্ডলাইনে যাব

আপডেট সময় ০৬:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬