ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৌচাক লতা স্টোরের বাসিন্দা রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার মৃত রতন চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মোবারক হোসেনের ছেলে মাসুম (২৯)। রাব্বি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ইসিজি মনিটর, লিফটের যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মালামালের মোট মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৬:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬