ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার (১ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নেয়।
শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন। যানবাহন ভাঙচুর ও বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। রবিবার সকালেও শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। পাশাপাশি শ্রমিকরা বিভিন্ন যানবাহন ভাঙচুর করেন এবং দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও আগুন দেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।
শ্রম অসন্তোষের মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, শ্রম অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের বেতন বাড়ানোসহ অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষের পরিপ্রেক্ষিতে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবি মোতায়েনের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ১২:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬