সিএনএমঃ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
দীপকে দুপুর সোয়া ২টার দিকে পুলিশের গাড়িতে করে আদালতে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।মামলার তদন্তের স্বার্থে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন আদালতে এ আবেদন করেন।
হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার, আলামত উদ্ধার, নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের কথা উল্লেখ করে এ আবেদন করা হয়।
Reporter Name 
























