সিএনএমঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যেই বিরোধী দলগুলো অযৌক্তিকভাবে লংমার্চ কর্মসূচি পালন করছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান প্রেক্ষাপটে লংমার্চ কর্মসূচি দেওয়ার কোনো যৌক্তিকতাই নেই। মূলত বিরোধী শিবিরে এক ধরনের রাজনৈতিক শূন্যতা এবং রাজনৈতিক কর্মসূচির তীব্র ঘাটতি তৈরি হয়েছে। জনগণের দৃষ্টি আকর্ষণ ও লোক দেখানোর জন্য কিছু একটা করার তাগিদেই তারা এই লংমার্চের কর্মসূচি গ্রহণ করেছে।
Reporter Name 






















