ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বাসের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ অন্যান্য গণপরিবহনও বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। ধর্মঘটের বিষয়টি না জেনে সকালে বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে।

হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রুটের বাস। কোনো বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি, আবার বাইরের কোনো বাসও টার্মিনালে প্রবেশ করেনি।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বুধবার এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, মৌলভীবাজারের মালিক-শ্রমিক নেতারা একাধিকবার হবিগঞ্জের বাস আটক করে শ্রমিকদের মারধর করেছেন। এর প্রতিবাদে ১ অক্টোবর সকাল থেকে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

পরিবহন মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবাদ হিসেবে ১ অক্টোবর থেকে হবিগঞ্জ জেলার মহাসড়কসহ সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ অন্যান্য গণপরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হলে সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক ও মালিকরাও এতে সাড়া দেন।

ফলে বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ জেলার সব রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে সিলেট বিভাগের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ০১:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬