ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে বদির ভাই-ছেলেসহ আটক ৪

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অন্যজন হলেন বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পুলিশ  নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটিকে ঘিরে রাখে। তাদের পরিচয় নিশ্চিত হতেই প্রায় ৫ ঘণ্টা সময় অতিবাহিত হয়। ভোর ৫টার দিকে এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য থেকে জানা যায়, মঙ্গলবার সকালে নারী পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলে উঠেন।

অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের লোক অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়।

তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আবাসিক হোটেল থেকে বদির ভাই-ছেলেসহ আটক ৪

আপডেট সময় ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬