ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাখারচর গ্রামের মৃত হাফেজ সরকারের ছেলে রাকিব সরকার (২৩) এবং মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো. দুল মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।

এসআরবি-৯ জানায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে এসআরবির উপস্থিতি টের পেয়ে ভ্যান থেকে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করেন।

এসআরবি আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করা হয়। এ সময় ৩৬টি পোটলায় মোড়ানো ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

এসআরবি-৯ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট সময় ০১:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬