ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৮৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮৪ বোতল ফেনসিডিল ও ৪ বোতল কাফ সিরাপসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এসআরবির জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়পুরহাট সদর উপজেলার দোগাছী উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোনসহ রায়হান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এর আগে একই এলাকায় আরেকটি বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল, ৪ বোতল কাফ সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন বাবু সোনার (৪৫) এবং তার দুই ছেলে রুবেল হোসেন (২৬) ও রবিন হোসেন (২৪)। তারা সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া দোগাছী গ্রামের বাসিন্দা।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৮৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬