ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৫০০ কৃষকের মাঝে এনসিসি ব্যাংক পিএলসির সহায়তায় সার ও বীজ বিতরণ

  • মাসুদ রানা বকুল
  • আপডেট সময় ০৬:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
৫০০ কৃষকের মাঝে এনসিসি ব্যাংক পিএলসির সহায়তায় সার ও বীজ বিতরণ।
মাসুদ রানা বকুলঃ
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমাতে কৃষক ও শিক্ষার্থীদের পাশে ব্যাংকসহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে উচ্চফলনশীল বোরো ধানের জাত ব্রি-ধান ১০৩ চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এনসিসি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রকৌশলী তুহিন বলেন, উত্তরাঞ্চল, বিশেষ করে নীলফামারী ও রংপুর বিভাগের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে নানা বৈষম্যের মুখোমুখি হয়ে আসছেন। এ অঞ্চলের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে উন্নয়নের মূলধারায় আরও শক্তভাবে যুক্ত করতে হবে।
তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা দিতে এনসিসি ব্যাংকের মতো দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কৃষকদের গুরুত্ব তুলে ধরে অ্যাবের আহ্বায়ক বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানো ছাড়া দেশের অর্থনীতিকে টেকসই করা সম্ভব নয়। দীর্ঘ প্রস্তুতির পর এনসিসি ব্যাংক নিজস্ব অর্থায়নে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়ায় তিনি ব্যাংকটির উদ্যোগের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, দেশের সব ব্যাংক ও বড় প্রতিষ্ঠান যদি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক মানুষ ও কৃষকদের জন্য এমন কার্যক্রম পরিচালনা করে, তাহলে আঞ্চলিক বৈষম্য কমানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিও আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
ব্যাংকের চেয়ারম্যান বলেন, দেশের খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের সরাসরি সহায়তা দিয়ে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ২০ থেকে ৩০টি উপজেলায় কৃষি সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা, উপজেলা  সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মী-ডিমলা উপজেলার বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গসংগঠন সহ ডিমলা যুবদল ও ব্যাংকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ও দলীয় নেতা কর্মীরা  ৫০০ জন প্রান্তিক কৃষকের হাতে বোরো ধান চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তুলে দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে আ.লীগ

৫০০ কৃষকের মাঝে এনসিসি ব্যাংক পিএলসির সহায়তায় সার ও বীজ বিতরণ

আপডেট সময় ০৬:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬