ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর)সকলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার(২২ সেপ্টেম্বর)বিকেলে তিস্তা ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহলদল সীমান্ত হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী জিরো পয়েন্ট এবং পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল রাতে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিঠাইবাড়ী নামক স্থানে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ এবং সালফার আটক করে। আটক ভারতীয় সালফার পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি।
অপরদিকে বুধবার(২৩ সেপ্টেম্বর)সিংগীমারী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ৮৯২ এমপি হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাতীবান্ধার মিলন বাজার নামক স্থানে টহল পরিচালনা করে। এ সময় ভারতীয় এস্কাপ সিরাপ, ইনজেকশন এবং সিরিঞ্জ আটক করে বিজিবির টহলদল।

বিজিবি জানায়, আটক ভারতীয় মাদকদ্রব্য, ইনজেকশন ও সিরিঞ্জ’র সর্বমোট সিজার মূল্য- ৭ লাখ ৪৪ হাজার ৫০০টাকা। ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

প্রায় সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

আপডেট সময় ০২:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬