ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিএনএমঃ
তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে লালমনিরহাট পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে ‘সত্য প্রকাশে কলম চলবে’এই অঙ্গীকার ব্যক্ত করেন আন্দোলনরত সাংবাদিকরা।
​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতির চিত্র বস্তুনিষ্ঠভাবে জনসম্মুখে তুলে ধরার পর সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানি করতেই এই মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি নগ্ন হামলা এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করার এক অপচেষ্টা মাত্র।
​সমাবেশে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা-হামলা দিয়ে কোনোভাবেই মুক্ত সাংবাদিকতাকে থামিয়ে রাখা যাবে না। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে এই ভিত্তিহীন ও চক্রান্তমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
​উক্ত মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে অংশ নেন। সমাবেশ থেকে তারা অবিলম্বে সহকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬