ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬১বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর)সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি’র পূর্ব সারডুবি বিওপির বিশেষ টহলদল সোমবার রাত ১টা ৫৫ মিনিটে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত হতে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দোলাপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এস্কাপ সিরাপ ১৪৯ বোতল এবং ফেয়ারডিল সিরাপ ৪৭ বোতল আটক করে।প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি উল্লেখ করে, আটককৃত ভারতীয় মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ৭৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি’র এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৬১বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

আপডেট সময় ০৭:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬