ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ইসিতে জামায়াতের ৯ দাবি

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল। এ সময় নির্বাচন কমিশনে (ইসি) এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখাসহ ৯ দফা জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠক অংশ নেন।

অন্য দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিবও বৈঠককে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। তার পরিপ্রেক্ষিতে আজকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা ৯ দফা, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, সুপারিশ ও মতামত জানিয়েছি।

তিনি বলেন, আমরা সিইসির কাছে লিখিতভাবে ৯টি দাবি হস্তান্তর করেছি। এর আগেও আমরা ইসিতে কিছু দাবি জানিয়েছিলাম, সেগুলোর ফলোআপ কী হলো, সেটা নিয়েও আমরা উনাদের সাথে আলোচনা করেছি।

জামায়াত সেক্রেটারী জেনারেল বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এসব বিষয়ে কমিশনের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করা হয়েছে”।

জামায়াতের দাবিগুলো হচ্ছে- স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অযোগ্য করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগে আপত্তি, স্থানীয় নির্বাচনের প্রচারণায় এমপি মন্ত্রীদের সুযোগ না রাখা, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমকে পদ থেকে সরিয়ে দেওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ইসিতে জামায়াতের ৯ দাবি

আপডেট সময় ০৬:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬