ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদক বন্ধের উদ্দেশ্য নিয়ে ইশরাক নতুনভাবে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিনি ফাঁদে পড়েছেন বলে মনে করেন নাসীরুদ্দীন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন কেন গুলিবিদ্ধ হলেন, সেই প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। তাঁর ভাষ্য, একজনের দায়ের কারণে অন্য কাউকে ভুগতে হচ্ছে। এ ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাঝখানে ইশরাক ফাঁদে পড়ে গেছেন।

দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করবে বলে তাঁরা শুনেছিলেন। কিন্তু তাঁর মতে, হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই এবং সরকার তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৩:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬