ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ভারতের মুম্বাইতে জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিন বাইকআরোহী গুলি চালান বলে অভিযোগ উঠেছে।

তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা। আহত হয়েছেন তার গাড়ির চালক ও এক অটোরিকশাচালক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, রোববার একটি ফুটবল মাঠ থেকে বেরিয়ে আসার সময় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই একটি ভিডিও সামনে আসে, যেখানে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে সন্ত্রাসী গ্রুপ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জুহুর পুষ্পা পার্কে ফুটবল খেলা শেষে একটি ভেন্যু থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। সে সময় টাইগারকে একনজর দেখতে সেখানে ভক্তদের ভিড় জমেছিল। এর মধ্যেই মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি গুলি চালিয়ে পালিয়ে যান বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুলির শব্দ শোনা যায়-এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। তবে হামলার কারণ এবং অভিযুক্তদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

গুলি চালনার ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার দাবি সামনে এসেছে। গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত অনিল পণ্ডিতের নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। ভিডিওতে টাইগারকে ‘হিট লিস্টে’ রাখার দাবি করা হয়। সালমান খানের সঙ্গে তার সম্পর্ক ও কাজের প্রসঙ্গও সেখানে তোলা হয়েছে বলে অভিযোগ।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হামলার সঙ্গে কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে। পুলিশি তদন্তে নিশ্চিত হওয়ার আগে এসব দাবিকে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

আপডেট সময় ০১:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬