ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়ে একসঙ্গে দেখা হয়েছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। তাঁদের একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা।

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন শাকিব খান ও দীঘি। একসময় শিশুশিল্পী হিসেবে শাকিবের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করা দীঘি এবার তাঁর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। ছবির ক্যাপশনে শাকিবকে ‘মেগাস্টার’ বলে উল্লেখ করেন তিনি।

২০০৬ সালে পরিচালক এফ আই মানিকের ‘চাচ্চু’ সিনেমায় শাকিব খানের ভাইয়ের মেয়ে জুঁই চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান দীঘি। সিনেমাটিতে শাকিবের পাশাপাশি অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও ডিপজল। ছবিটি এখনো দর্শকের কাছে স্মরণীয় হয়ে আছে।
ছবিটি প্রকাশের পর ভক্তদের অনেকে শাকিব ও দীঘিকে আবার একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ তাঁদের পুরোনো সিনেমার স্মৃতিও তুলে ধরেছেন।

শিশুশিল্পী হিসেবে দীঘির জনপ্রিয়তার পেছনে শাকিব খানের সঙ্গে অভিনীত কয়েকটি সিনেমার ভূমিকা ছিল। ‘চাচ্চু’ ছাড়াও ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

আপডেট সময় ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬