ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার ও বৃহস্পতিবার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বক্তব্যে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা পূরণে আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি কোরের আভিযানিক দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সেনাবাহিনী গঠনে নিজ নিজ দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের জন্য অধিনায়ক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ ও মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন করেন।

এ ছাড়া বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, নতুন হাসপাতালটি সর্বসাধারণকে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার ফলে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬