ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন লাখ টাকার চাঁদাবাজি মামলায় ৩ সাংবাদিক কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ফরিদপুরে নারীর করা তিন লাখ টাকা চাঁদাবাজি মামলায় জেলার তিন সাংবাদিকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতের ১৫ নম্বর আমলি আদালতের বিচারক নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো সাংবাদিকরা হলেন- এশিয়ান টিভির ফরিদপুর প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহান (৩৮), রাজধানী টেলিভিশনের সাকিবুর রহমান সাকিব (৩২), ঢাকার সময় ও দৈনিক যায়যায়কাল নামক পত্রিকার মো. সাজ্জাদ হোসেন (৪০)। অপর ব্যক্তির নাম ওয়াহিদুজ্জামান মোল্লা (৪৭)। তাদের সবার বাড়ি ফরিদপুরে।

জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার বাসিন্দা আয়শা আক্তার (২৬) নামে এক নারী তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে ওই তিন সাংবাদিকসহ চারজনের নামে আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

যার মামলা নম্বর- সিআর ৪২৩/২০২৬। ওই মামলায় সোমবার আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

তবে মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান জানান, তারা নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় চাঁদাবাজি করেছিল। মিথ্যা মামলা ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তারা বিভিন্ন ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি ও আদায় করত। তাদের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন এক ভুক্তভোগী সরকারি কর্মকর্তার স্ত্রী। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তিন লাখ টাকার চাঁদাবাজি মামলায় ৩ সাংবাদিক কারাগারে

আপডেট সময় ০৮:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬