ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাসহ ২৯ মামলা আসামিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলিসহ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলিসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বলছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকালে সদর মডেল থানার সামনে সংবাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সনেটকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার দেখানো নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সনেট অস্ত্র ও গুলি মজুদ রেখেছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সনেটের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ নানা অপরাধে বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান।

রোববার রাতে নারায়ণগঞ্জ সদরের পাঁচরুখী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া (বকুল তলা) মহল্লার বাদল মিয়ার ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হত্যাসহ ২৯ মামলা আসামিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলিসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬