ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আট দফা দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

নিবন্ধন, লাইসেন্স ও চালকদের জীবিকা সুরক্ষাসহ আট দফা দাবিতে মানববন্ধনও করেছেন বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দেশে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি কয়েক শ অটোরিকশার মালিক ও চালক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা অটোরিকশা উচ্ছেদ চান না; বরং বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান। বর্তমানে চলমান অটোরিকশাগুলো নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকারের রাজস্ব বাড়বে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং এসব যানবাহনের ওপর নির্ভরশীল লাখো পরিবারের জীবিকা সুরক্ষিত হবে।

মানববন্ধন থেকে সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বর্তমানে চলমান অটোরিকশার সড়কে চলাচলের অনুমতি এবং লাইসেন্স বা কিউআর কোড দেওয়া; বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা মালিকদের অকারণে সংযোগ বিচ্ছিন্ন না করা; চালকদের প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্সের আওতায় আনা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযথা হয়রানি ও ডাম্পিং বন্ধ করা; বিদ্যুৎসাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি সহজলভ্য করা; ভিআইপি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ইউটার্নের ব্যবস্থা করা এবং নিবন্ধন ফি ও কর যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণ করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আট দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬