ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে বিভক্ত করার ‘ষড়যন্ত্র’ এবং অখণ্ড বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় আখাউড়া স্থলবন্দর সড়ক ও রেলপথ অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন তাঁরা।

এর ফলে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের মে মাসে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশলকে ভেঙে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। গত ৪ জুন এ বিষয়ে গেজেটও প্রকাশিত হয়। শুরু থেকেই এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাসুদেব ইউনিয়নবাসী। তবে সেই সমস্যার সুরাহা না করেই সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রস্তাবের নেপথ্যে রয়েছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই নতুন করে ফুঁসে ওঠেন ওই এলাকার সাধারণ মানুষ। তারই জেরে আজ কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামেন তাঁরা।
হঠাৎ এই অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রেল ও সড়কের যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেলপথ অবরোধ থাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস এবং কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেন দুটি নিরাপত্তাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনেই আটকে রাখা হয়েছে। এ ছাড়া মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ আরও বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বিক্ষোভ থেকে যাতে জানমালের কোনো ক্ষতি না হয় এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ

আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬