ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজিমপুর ও নীলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর ও নীলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সকাল থেকে সড়ক অবরোধের কারণে আজিমপুর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, অবরুদ্ধ অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে ছাড়িয়ে নিতে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করাসহ নানা কারণে তারা অধ্যক্ষের ওপর ক্ষুব্ধ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আজিমপুর ও নীলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ০১:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬