ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

টেকনাফে মাদক মামলায় ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিব(৩৮)’কে গ্রেফতার করেছে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ)।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) এসআরবি-১৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ মডেল থানার একটি মাদক মামলায় ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিব(৩৮) টেকনাফ পৌরসভার ০২ নং ওয়ার্ডের পুরান পল্লনপাড়া এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে তথ্যের সত্যতা যাচাইপূর্বক টেকনাফ পৌরসভার ০২ নং ওয়ার্ডের পুরান পল্লনপাড়া এলাকায় উপজেলা শহিদ মিনার সংলগ্ন বসিরের দোকানে অভিযান পরিচালনা করে।
এ সময় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিব (৩৮), পিতা-সৈয়দ আকবর, সাং-পল্লনপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০১:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬