ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: পানিসম্পদমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকসহ যেকোনো অপকর্মের মাধ্যমে সমাজে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শুধু বক্তব্য দেওয়াই যথেষ্ট নয়; জনগণের পাশে থেকে মাঠে কাজ করতে হয়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধী দলের অসহযোগিতারও সমালোচনা করেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬