ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার সাড়ে ৭ কোটি টাকার ওষুধ চোরাচালানের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ ছাত্রলীগ নেতা সিয়ামের চার বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত বিএনপি নেতারা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, অস্ত্র-মাদক উদ্ধার সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দুর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘির পাড় এলাকার সরস্বতী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই।

তিনি জানান, দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোতে মোবাইল ও পেট্রোলিং টিমের মাধ্যমে সার্বক্ষণিক টহল দেওয়া হবে। পাশাপাশি সাদা পোশাকে এসআরবির সদস্যরা নজরদারি করবেন।

গুজব ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধেও এসআরবি তৎপর থাকবে বলে জানান তিনি।

এ সময় কক্সবাজার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধরসহ জেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন

কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬