ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে পাচারের জন্য আটকে রাখা ১৭ জন উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, একটি মানবপাচারকারী চক্র সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য কয়েকজনকে একটি বাড়িতে আটকে রেখেছে। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি দল।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে লামা, চকরিয়া, পেকুয়া, রামু, কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলার বাসিন্দা রয়েছেন।
এসআরবি-১৫ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বিদেশে পাঠানোর কথা বলে তাদের ওই বাড়িতে জড়ো করা হয়েছিল। আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে চক্রটি তাদের সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের জোর করে শ্রমে নিয়োজিত করার পরিকল্পনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টেকনাফে পাচারের জন্য আটকে রাখা ১৭ জন উদ্ধার

আপডেট সময় ১১:২৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬