সিএনএমঃ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের প্রধান কার্যালয়ে এই অভিযান শুরু হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সেখানে গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, গুলিস্তান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
বিকেল পৌনে ৪টা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘিরে পুলিশি অভিযান চলছিল।
ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।
আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে পুলিশ বিস্তারিত তথ্য জানাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 
























