সিএনএমঃ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও মানুষের শোনা প্রয়োজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আপনারা নেন না কেন? আমারও প্রশ্ন, মাঝে মাঝে প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আপনারা নেন না কেন? আমি তো দিয়েছি। অনেক দিয়েছি।’
তিনি বলেন, দেশি-বিদেশি অনেকেরই দেশের পরিস্থিতি এবং বিরোধী দলের চিন্তাভাবনা জানার আগ্রহ রয়েছে। এ কারণে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘উনার (প্রধানমন্ত্রীর) কথাগুলো তো জাতির শোনা দরকার। আমাদেরটাও শোনা দরকার। আমার চেয়ে আগে উনার ভাবনা দরকার কারণ এখন রাষ্ট্রের দায়িত্ব উনার ওপরে।’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ভবিষ্যতে তিনি নিজেও প্রয়োজন অনুযায়ী গণমাধ্যমে কথা বলবেন। তবে একসঙ্গে অনেক সাক্ষাৎকার দেওয়ার বিষয়েও তিনি ভারসাম্য রাখার কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দিলেও মুসিবত, না দিলেও মুসিবত। এইটার মাঝখানে একটা যুক্তিসংগত কিছু একটা করা হবে ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও মানুষের শোনা প্রয়োজন।

Reporter Name 