ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেন।
পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ঘটনায় মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে মিছিলের ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের মতে কমপক্ষে ৫০০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেয়।
পুলিশের দাবি, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন।
তিনি বলেন, পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।
ওসি জানান, এ সময় আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৭:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬