ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনের সময় নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মধ্যে ৭০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বরাদ্দপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনের সময় নিহত ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর যেসব সদস্য বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ হারিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে ফ্ল্যাটের বরাদ্দগ্রহীতা পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

আপডেট সময় ০৫:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬