ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানার শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি কার্যক্রম শুরু করে।
এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার ছিল। তিনি ওই বাসায় একাই থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন এবং ব্যাচেলর হিসেবে ওই বাসায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।
ওসি আরও জানান, আনোয়ার হোসেনের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। লাইসেন্সের তথ্য যাচাই করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬