সিএনএমঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে ১০০টিরও বেশি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান শুরু হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণের পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরে তল্লাশি ও অভিযান এখনো চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সংবাদ শিরোনাম ::
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ
-
Reporter Name - আপডেট সময় ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















