সিএনএমঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬১ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৩০, ওয়ারী বিভাগ ৮৬, মতিঝিল বিভাগ ৬৫, তেজগাঁও বিভাগ ৭৪, মিরপুর বিভাগ ১৫২, গুলশান বিভাগ ৪৯, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩.৮ গ্রাম হেরোইন, ২১০ বোতল ফেন্সিডিল, একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুইটি ডিবির জ্যাকেট, একটি অটোরিক্সা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইলফোন, দুইটি গুলির খোসা, একটি ফয়েল পেপার, ১৩ হাজার ৩০০ টাকা ও তিনজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 























