ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

না খেলেই এশিয়ান গেমসের সেমিতে বাংলাদে

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের ম্যাচ ছিল চীনের বিপক্ষে।
তবে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় একটি বলও মাঠে গড়ায়নি, খেলা বাতিল হয়ে যায়। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট কাটে নিগার সুলতানা জ্যোতির দল।
আইসিসির বর্তমান টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সেরা দশের দশ নাম্বারে। চীনের মেয়েদের অবস্থান ৩৬ এ। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে সুবাদেই ম্যাচ না খেলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের কোরোগি স্পোর্টস পার্কে হওয়ার কথা ছিল মেয়েদের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
আগামীকাল চতুর্থ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে জয়ী দলটি সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের। সেই হিসেবে এশিয়া কাপের মতো এশিয়ান গেমসেও ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের।
দুই সেমিফাইনালে জয়ীরা ২২ সেপ্টেম্বর স্বর্ণ পদকের লড়াইয়ে নামবে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে দুই সেমিফাইনাল হারা দুটি দল।

এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য রৌপ্য পদক জয়। ২০১০ ও ২০১৪ আসরে রৌর্প জয়ের পর ২০২২ আসরে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

না খেলেই এশিয়ান গেমসের সেমিতে বাংলাদে

আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬