ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদে ধর্ম নয়, রাডারই ভরসা — তসলিমা নাসরিন

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

হাউথিদের মারে বেসামাল সৌদি আরব। কঠিন সময়ে ‘মুসলিম ন্যাটো’র সঙ্গীরা কেউই রিয়াধের পাশে নেই। শেষ পর্যন্ত ‘ধর্মের শত্রু’ ইজরায়েলের থেকে সাহায্য চাইতে হয়েছে। গোটা ঘটনায় কটাক্ষ ছুড়ে দিলেন তসলিমা নাসরিন।
‘আল্লার ঘর’ বাঁচাতে ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য নিচ্ছে, এই বিষয়টি উল্লেখ করে লেখিকার বার্তা, ‘বিপদে ধর্ম নয়, রাডারই ভরসা’।
সৌদি আরবের পশ্চিম উপকূলে লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হাউথি। পরিস্থিতি এতটাই গুরুতর যে জেদ্দা, তইফের পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র মক্কা শহরেও হাউথি-হামলার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে রিয়াধ প্রশাসন। হামলার জেরে একাধিক ঘাঁটি ছেড়ে পালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। যার জেরে সৌদিকে পাঠানো বহু মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম এখন হাউথির হাতে চলে এসেছে। ফলে আমেরিকার অস্ত্রেই এখন সৌদি বধ করছে হাউথি বাহিনী।
মক্কা চুক্তি অনুযায়ী, এহেন পরিস্থিতিতে ‘বন্ধু’ সৌদি আরবের হয়ে রণক্ষেত্রে নামা উচিত পাকিস্তান এবং তুরস্কের। কিন্তু দুই দেশই আপাতত হাত গুটিয়ে বসে। খানিকটা বাধ্য হয়ে আমেরিকার সাহায্য চায় সৌদি। তবে ইরানের সঙ্গে যুদ্ধে নেমে বর্তমানে বেহাল অবস্থা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর। অস্ত্রের ঘাটতিও চরম আকার নিয়েছে। এই অবস্থায় নতুন করে হাউথিদের সঙ্গে ভিড়তে চাইছে না আমেরিকা। এই অবস্থায় জানা যাচ্ছে, ইরান সমর্থিত হাউথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজের সাহায্য চেয়েছে সৌদি। বিষয়টিতে মধ্যস্থতা করছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ধর্মীয় সম্পর্কের নিরিখে মুসলিমরা ইহুদিদের শত্রু বলে মনে করে। কিন্তু বিপদে পড়লে সেই শত্রুর কাছেই সাহায্য চাইতে হচ্ছে, এই বিষয়টি নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন তসলিমা।
লেখেন, ‘ড্রোন এসে বলে-আমাকে নামিয়ে বাঁচা আল্লাহর ঘর। রাজনীতিরও কী অসাধারণ ধর্মবোধ! ড্রোন মাথার ওপর না আসা পর্যন্ত শত্রু চেনা যায়। ড্রোন মাথার ওপর এলে শুধু রাডার চেনা যায়।’ তাঁর মতে, মুখে মুসলিম উম্মাহর কথা বলে, মক্কা চুক্তি করেও বিপদে সেই ইজরায়েলের সাহায্যই চাইতে হচ্ছে। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, বিপদে ধর্ম নয়, রাডারই ভরসা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিপদে ধর্ম নয়, রাডারই ভরসা — তসলিমা নাসরিন

আপডেট সময় ০২:২৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬