ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ
কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি কক্সবাজার সদরের দিকে আসছে। এর ভিত্তিতে গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।

পরে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে এর গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)। অভিযানে ইয়াবার পাশাপাশি নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬