ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬ বোতল ভারতীয় মদ জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ
কুমিল্লা নগরীর অরণ্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে চকবাজার পুলিশ ফাঁড়ি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়িতে রাজু নামের এক নারীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান।

চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায় জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৪৬ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেট সময় ০৬:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬