ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযানে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭।
উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে পৃথক সময়ে পটিয়া ও সাতকানিয়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
গ্রেপ্তাররা হলেন— লোহাগাড়া উপজেলার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আকিব (২১) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিমা বেগম (৩৫)।
এসআরবি-৭ জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার ছদাহা হাসমতের দোকান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে সন্দেহ হওয়ায় থামানো হয়। পরে সিএনজিতে তল্লাশি করে যাত্রীসিটের পেছনে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ৩১ হাজার ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় সিএনজি চালক আকিবকে আটক করা হয়।
এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে পটিয়ার কমল মুন্সীর হাট এলাকায় মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে আরেকটি চেকপোস্ট বসায় এসআরবি-৭।
এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী জসিম উদ্দিন ও তার স্ত্রী রিমা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কোমরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি পুঁটলি পাওয়া যায়। এসব পুঁটলি থেকে ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি-৭।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৩৩ হাজার ৪২৮টি। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৯:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬