ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার সাড়ে ৭ কোটি টাকার ওষুধ চোরাচালানের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ ছাত্রলীগ নেতা সিয়ামের চার বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত বিএনপি নেতারা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, অস্ত্র-মাদক উদ্ধার সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, অস্ত্র-মাদক উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ ও উত্তরা বিভাগে ৪০ জন করে এবং রমনা বিভাগ থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল, একটি কলকী ও ১৪৯ ক্যান বিয়ার।

একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন

২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, অস্ত্র-মাদক উদ্ধার

আপডেট সময় ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬