ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার সাড়ে ৭ কোটি টাকার ওষুধ চোরাচালানের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ ছাত্রলীগ নেতা সিয়ামের চার বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত বিএনপি নেতারা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, অস্ত্র-মাদক উদ্ধার সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

সাড়ে ৭ কোটি টাকার ওষুধ চোরাচালানের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ওষুধ অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধ ও নগদ ৬ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ফেন (৩৪), রংপুরের বকুল নাহার বিথী (২৪), সাতক্ষীরার ইউনুস আলী (২৬) এবং পটুয়াখালীর সজীব হাওলাদার (২৮)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা-মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে চক্রটির কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, চীনা নাগরিক লি ফেন ২০২৪ সালের আগস্টে ৩০ দিনের পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই থেকে তিন দিন আগে তিনি চীনে ফিরে যেতেন। এরপর এক থেকে দুই দিনের মধ্যে আবার পর্যটক ভিসায় বাংলাদেশে প্রবেশ করতেন।

অন্যদিকে, বকুল নাহার বিথী ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের হুনান নরমাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি চীনা ভাষা শেখেন। দেশে ফেরার পর বিভিন্ন চীনা নাগরিকের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।

এসআরবির কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ওষুধ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাঠাত। বিদেশের তুলনায় বাংলাদেশে কম দামে পাওয়া যায়—এমন ওষুধ, বিশেষ করে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, অবৈধভাবে বিদেশে সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৪ থেকে ২৫ কেজি ওষুধ কার্টনে ভরে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হতো। গত ১৩ অক্টোবর বৈধ কাগজপত্র না থাকায় লাওসের কাস্টমস কর্তৃপক্ষ কুরিয়ারে পাঠানো ১০০ কেজি ওজনের একটি ওষুধের চালান জব্দ করে। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জানিয়েছে এস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন

সাড়ে ৭ কোটি টাকার ওষুধ চোরাচালানের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬