ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালত নির্দেশ দেন, এসব সাজা একই সঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে তাকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে এবার খালাস চেয়ে আপিল করলেন সাবেক এই তথ্যমন্ত্রী।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারপ্রক্রিয়া এগিয়ে যায়।

 শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাতেও ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলে ইনুর খালাস চাওয়ার বিষয়ে এখন উচ্চ আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে নজর থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর

আপডেট সময় ০৬:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬