ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: চার দফায় আটক ১৬৭২

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় থানা পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এ অভিযান চালানো হয়। এতে আটক করা হয়েছে ৩৭৯ জনকে।

এ নিয়ে চার দফা অভিযানে আটক করা হলো ১ হাজার ৬৭২ জনকে ৷

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে সরাসরি অংশ নেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে প্রথম দফায় ৬২৪ জন এবং দ্বিতীয় দফায় ২৫৪ জনকে আটক করা হয়। তৃতীয় দফায় ৪১৫ জনকে আটক করে জেলা পুলিশ। সর্বশেষ মঙ্গলবার রাতের অভিযানে আরও ৩৭৯ জন আটক হওয়ায় সাম্প্রতিক চার দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর মনিটরিং করা হচ্ছে।

উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: চার দফায় আটক ১৬৭২

আপডেট সময় ১১:১৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬