ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাথার দাম ১০ লাখ ডলার!

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় এবার নাম উঠল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার গোল্ডি ব্রার।

মোস্ট ওয়ান্টেড অপরাধীদের এই তালিকা প্রকাশ করেছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। সেখানে দেখা যাচ্ছে, গোল্ডি ব্রারকে গ্রেপ্তারিতে সাহায্য করতে তাঁকে ১০ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকা। এফবিআইএ-র মতে, সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার দক্ষিণ ক্যালিফোর্নিয়া-সহ আমেরিকার একাধিক জায়গা ও কানাডায় হিংসাত্মক কার্যকলাপে জড়িত।

এফবিআই জানিয়েছে, গোল্ডির বিরুদ্ধে রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের খুন, গুলি চালানো, অপহরণ, তোলাবাজি, হামলা, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে এই ব্যক্তি আমেরিকায় বসবাস করে এবং উত্তর আমেরিকায় একটি গ্যাংয়ের নেতা। গত ১ জুলাই আমেরিকার এক আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তবে এসবের পাশাপাশি গোল্ডি ব্রার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল এই গ্যাংস্টার কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে অভিযুক্ত। যার জেরে একটা সময় ভারত ও কানাডার কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছিল।

সাম্প্রতিক সময়ে ভারতে বন্দি লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের উপর কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকা। ‘অপারেশন হার্ডবল’-এর অধীনে আমেরিকা ভারতের সঙ্গে যুক্ত তিনটি আন্তর্জাতিক গ্যাংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করছে। এইসব গ্যাংয়ের সঙ্গে জড়িত ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বা কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি আমেরিকা। শুধুমাত্র ভারতের সঙ্গে যুক্ত গ্যাংগুলির নাম তুলে ধরেছে আমেরিকা।

উল্লেখ্য, সিধু মুসেওয়ালা খুনের ঘটনার সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে গোল্ডি ব্রার নাম। এই খুনের দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি। এই অভিযুক্তকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যায়, গোল্ডি পাঞ্জাবের বাসিন্দা। তাঁর বাবা ছিলেন একজন পুলিশকর্মী। গোল্ডির খুড়তুতো ভাইকে খুন করেছিল দুষ্কৃতীরা। এই হত্যার প্রতিশোধ নিতেই অপরাধ জগতে পা রাখে গোল্ডি। পরে লরেন্স বিষ্ণোইয়ের সংস্পর্শে এসে ভাইয়ের হত্যাকারী গুরলাল পালোয়ানকে খুন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাথার দাম ১০ লাখ ডলার!

আপডেট সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬