ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার ( ৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরুল্লাহপুর এলাকার আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল।

এ সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসরত কক্ষের খাট ও একটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় ০৮:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬