সিএনএমঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ৯ জন, পল্টন থানা ৬ জন, সবুজবাগ থানা ৮ জন, খিলগাঁও থানা ১৩ জন, রামপুরা থানা ৩ জন, শাহজাহানপুর থানা ১৬ জন এবং মুগদা থানা ১২ জন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Reporter Name 























